সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুতিদের

প্রকাশঃ Sep 16, 2026 - 17:01
সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুতিদের

ইয়েমেনের আকাশসীমায় সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। তাদের দাবি, স্থানীয়ভাবে তৈরি একটি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়।

হুতি সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সিকে বলেন, সৌদি-সমর্থিত যোদ্ধাদের বিমান সহায়তা দেওয়ার সময় এফ-১৫ যুদ্ধবিমানটি লক্ষ্য করে হামলা চালানো হয়।

সারি আরও দাবি করেন, যুদ্ধবিমানটির ধ্বংসাবশেষের সন্ধানে গেলে আরও দুটি সৌদি এফ-১৫ ইয়েমেনি বাহিনীর মুখোমুখি হয়। প্রতিরোধের মুখে ওই দুটি যুদ্ধবিমান সেখান থেকে ফিরে যেতে বাধ্য হয় বলেও দাবি করেন তিনি।

‘শত্রুদের’ বিরুদ্ধে ইয়েমেনের আকাশসীমা সুরক্ষায় সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন হুতি মুখপাত্র।

এদিকে, চলতি সপ্তাহে তাইজ, লাহজ, আল-জাওফ, হাজ্জাহ, মারিব, সাদা ও আল-বায়দা প্রদেশে সৌদি যুদ্ধবিমান ৪৫০টির বেশি হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেন সারি। এসব হামলায় বেসামরিক হতাহতের ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।

তবে হুতিদের এফ-১৫ ভূপাতিতের দাবি নিয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে মঙ্গলবার মক্কার নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই একটি হুতি ড্রোন ধ্বংস করার দাবি করে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বুধবার সৌদি নেতৃত্বাধীন ইয়েমেনবিষয়ক সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় মক্কার দক্ষিণে ড্রোনটি ভূপাতিত করা হয়।

২০১৭ সালের জুলাইয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর মক্কাকে লক্ষ্য করে এটি হুতিদের দ্বিতীয় হামলার চেষ্টা বলে সৌদি পক্ষের দাবি। তবে মক্কাকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে হুতি কর্মকর্তারা।

-স্বাধীন/এমএ

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুতিদের
লোগো
Sep 16, 2026

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুতিদের

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta