বিয়ে না করলে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামী
মৃত সরকারি কর্মচারীর বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামী পুনর্বিবাহ না করলে আজীবন পারিবারিক পেনশন পাবেন। তবে পেনশন ভোগের সময় পুনর্বিবাহ করেননি এ মর্মে বছরে একবার অঙ্গীকারনামা বা প্রত্যয়নপত্র সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে জমা দিতে হবে।
তবে ৫০ বছরের বেশি বয়সী বিধবার ক্ষেত্রে বছরে অঙ্গীকারনামা বা প্রত্যয়নপত্র জমা দেওয়ার এই শর্ত প্রযোজ্য হবে না।
সরকারি কর্মচারীদের অবসরকালীন বিভিন্ন সুবিধা পুনর্নির্ধারণ করে জারি করা এক আদেশে এসব তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম স্বাক্ষরিত আদেশটি গত ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হয়েছে বলে গণ্য করা হবে। তিনি গত ২ সেপ্টেম্বর আদেশটিতে স্বাক্ষর করেন।
এ বিষয়ে রোববার (২০ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।
প্রজ্ঞাপনে সরকারি কর্মচারীদের পেনশনযোগ্য চাকরিকাল, নিট পেনশন, আনুতোষিক, পারিবারিক পেনশন এবং ছুটি নগদায়নসহ বিভিন্ন সুবিধার নিয়ম নির্ধারণ করা হয়েছে। এসব বিধান গত ১ জুলাই থেকে কার্যকর হবে।
-স্বাধীন/এমএ
বিয়ে না করলে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামী

