জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া পুনর্নির্ধারণে বিআরটিএতে বৈঠক

প্রকাশঃ Sep 21, 2026 - 18:03
জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া পুনর্নির্ধারণে বিআরটিএতে বৈঠক

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর পর নতুন করে বাসভাড়া নির্ধারণের বিষয়ে জরুরি বৈঠকে বসেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। এতে বাসমালিক-শ্রমিকসহ পরিবহন খাতের সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।

বৈঠকে জ্বালানি তেলের নতুন দামের কারণে বাস পরিচালনার ব্যয় কতটা বেড়েছে এবং সেই অনুযায়ী ভাড়া কীভাবে সমন্বয় করা হবে, তা নিয়ে আলোচনা চলছে। তবে এখনো নতুন বাসভাড়া চূড়ান্ত হয়নি।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জুবায়ের মাসুদ জাগো নিউজকে বলেন, তেলের দাম বাড়ার কারণে বিআরটিএতে জরুরি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি পরিবহন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পণ্য ও সেবার দামও বাড়ছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে বাসভাড়া পুনর্নির্ধারণ করা হবে বলে তারা আশা করছেন।

নাম প্রকাশ না করার শর্তে বিআরটিএর এক কর্মকর্তা জানান, পরিবহন খাতের সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করেই ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তবে বাসমালিকদের পক্ষ থেকে ভাড়া বাড়ানোর দাবি জানানো হয়েছে।

এর আগে রোববার রাতে সরকার চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয়। নতুন দরে প্রতি লিটার ডিজেলের দাম ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

-স্বাধীন/এমএ

জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া পুনর্নির্ধারণে বিআরটিএতে বৈঠক
লোগো
Sep 21, 2026

জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া পুনর্নির্ধারণে বিআরটিএতে বৈঠক

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta