বাউফলে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

প্রকাশঃ Sep 22, 2026 - 11:10
বাউফলে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

পটুয়াখালীর বাউফল পৌরসভার পাবলিক মাঠ ও উপজেলা পরিষদের সামনের এলাকায় চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় এক মিনিটের ব্যবধানে চারটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। পরে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়।

স্থানীয় আবু সায়েম জানান, তিনি একটি দোকানে কাজ করছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে দোকান থেকে বের হয়ে আসেন। পরে জানতে পারেন, আশপাশের এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়েছে।

স্থানীয়দের ধারণা, শহরে আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। তবে কারা এবং কী উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনার পর রাত পৌনে ১০টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

খবর পেয়ে বাউফল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ককটেল বিস্ফোরণের খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


-স্বাধীন/এস

বাউফলে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
লোগো
Sep 22, 2026

বাউফলে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta