জ্বালানি সংকট শিগগিরই কেটে যাবে : জ্বালানিমন্ত্রী

প্রকাশঃ Sep 27, 2026 - 13:50
জ্বালানি সংকট শিগগিরই কেটে যাবে : জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, শিগগিরই দেশে জ্বালানি সংকট কেটে যাবে। ভবিষ্যতে বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটলে জ্বালানি সরবরাহে আর সমস্যা থাকবে না।

রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে তেল ও গ্যাস সরবরাহের গুরুত্বপূর্ণ অঞ্চল মধ্যপ্রাচ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে জ্বালানির বিকল্প উৎস খুঁজে বের করতে কিছুটা সময় লেগেছে। পাশাপাশি জ্বালানি কেনার পরও ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লাগার ঘটনায় তা দেশে আনা সম্ভব হয়নি।

তিনি বলেন, বর্তমানে জ্বালানি সরবরাহ স্বাভাবিকভাবে দেশে আসছে। সাময়িকভাবে যে সংকট তৈরি হয়েছিল, এমন পরিস্থিতি বিশ্বের বিভিন্ন দেশেও দেখা গেছে। তবে সরবরাহে বিঘ্ন ঘটায় সাধারণ মানুষকে যে দুর্ভোগ পোহাতে হয়েছে, সে জন্য আমরা দুঃখিত।

মন্ত্রী বলেন, জনগণ আস্থা রেখে সরকারকে ভোট দিয়েছে। কিন্তু জ্বালানি সরবরাহের সমস্যা ও দুর্ঘটনার কারণে কিছুটা বিলম্ব হয়েছে। এখন জ্বালানি আমদানি করা সম্ভব হয়েছে এবং সরবরাহের সময়সূচিও নির্ধারণ করা হয়েছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে বড় কোনো দুর্ঘটনা না ঘটলে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে।

ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, জনগণের দুর্ভোগ কমাতে সরকার বিকল্প উৎসের সন্ধান করেছে। প্রয়োজনে বেশি দাম দিয়েও গ্যাস আমদানি করা হয়েছে।

প্রধানমন্ত্রী নিজে বিষয়টিতে হস্তক্ষেপ করায় দ্রুত সমাধান সম্ভব হয়েছে বলেও জানান তিনি। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাই সমন্বিতভাবে কাজ করেছেন।


-স্বাধীন/এমএ

জ্বালানি সংকট শিগগিরই কেটে যাবে : জ্বালানিমন্ত্রী
লোগো
Sep 27, 2026

জ্বালানি সংকট শিগগিরই কেটে যাবে : জ্বালানিমন্ত্রী

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta