বোয়িংয়ের পর এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনবে সরকার
বোয়িংয়ের পর এবার ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে যাচ্ছে সরকার। এ বিষয়ে আগামী অক্টোবরেই চুক্তি হবে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করে বাংলাদেশ সরকার।
চুক্তির বিষয়টি পরে নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলের লবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
বিমানমন্ত্রী জানান, বোয়িংয়ের সঙ্গে চুক্তির পর এবার এয়ারবাসের কাছ থেকেও ১০টি উড়োজাহাজ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ নিয়ে চুক্তির প্রক্রিয়া আগামী অক্টোবরেই সম্পন্ন হবে।
-স্বাধীন/এমএ
বোয়িংয়ের পর এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনবে সরকার

