ভাণ্ডারিয়ায় মাদ্রাসা প্রধানদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় বিভিন্ন মাদ্রাসার প্রধানদের সঙ্গে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় ভাণ্ডারিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষা কার্যক্রম, প্রতিষ্ঠান পরিচালনা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মাদ্রাসা প্রধানদের সঙ্গে আলোচনা করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি মাদ্রাসা প্রধানদের বক্তব্য ও মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।
সভায় ভাণ্ডারিয়া উপজেলার বিভিন্ন মাদ্রাসার প্রধানরা অংশ নেন। তারা নিজ নিজ প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয় ও প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পাশাপাশি স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. হাসিবুল হাসান। মতবিনিময় সভায় মাদ্রাসা শিক্ষা কার্যক্রমসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে বিষয়গুলো তুলে ধরা হয়।
-স্বাধীন/এমএ
ভাণ্ডারিয়ায় মাদ্রাসা প্রধানদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা

