৫ আগস্ট ঘিরে দেশজুড়ে র‌্যবের নিরাপত্তাব্যবস্থা জোরদার

প্রকাশঃ Aug 4, 2026 - 12:29
৫ আগস্ট ঘিরে দেশজুড়ে র‌্যবের নিরাপত্তাব্যবস্থা জোরদার

আগামী ৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬' উপলক্ষে ঢাকাসহ সারা দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব। সম্ভাব্য নাশকতা, সহিংসতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোয়েন্দা নজরদারি, টহল এবং সাইবার পেট্রোলিং বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ ঘোষিত সংগঠন কিংবা রাষ্ট্রবিরোধী কোনো চক্র যাতে দিবসটিকে কেন্দ্র করে নাশকতা চালাতে না পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

র‌্যাব জানায়, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকায় নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করছে। একই সঙ্গে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে।

এ ছাড়া অনুষ্ঠানস্থল, রোডমার্চ ও পদযাত্রার নির্ধারিত রুট এবং জুলাই স্মৃতিস্তম্ভগুলোতে ৪ আগস্ট রাত থেকেই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ইউনিফর্মধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে র‌্যাব সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সন্দেহভাজন ব্যক্তি ও নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ঠেকাতে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধে সাইবার পেট্রোলিংও বাড়ানো হয়েছে।

র‌্যাব জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত, অপরাধ প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাহিনীটি সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে দায়িত্ব পালন করবে।

৫ আগস্ট ঘিরে দেশজুড়ে র‌্যবের নিরাপত্তাব্যবস্থা জোরদার
লোগো
Aug 4, 2026

৫ আগস্ট ঘিরে দেশজুড়ে র‌্যবের নিরাপত্তাব্যবস্থা জোরদার

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta