এসিল্যান্ড পদে নিয়োগের জন্য ৫২ কর্মকর্তাকে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত
বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৫২ কর্মকর্তাকে সহকারী কমিশনার-ভূমি (এসিল্যান্ড) পদে নিয়োগের জন্য ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এসব কর্মকর্তাকে সহকারী কমিশনার-ভূমি পদে পরবর্তী পদায়নের লক্ষ্যে তাদের চাকরি ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমি মন্ত্রণালয়ে যোগদানের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এরপর তারা ঢাকার ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে মৌলিক ভূমি ব্যবস্থাপনা কোর্স সম্পন্ন করবেন।
প্রশিক্ষণ শেষ হওয়ার পর ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কর্মচারীগণের পদায়ন নীতিমালা, ২০২২’ অনুসরণ করে এসব কর্মকর্তাকে সহকারী কমিশনার-ভূমি পদে পদায়ন করা হবে।
-স্বাধীন/এমএ
এসিল্যান্ড পদে নিয়োগের জন্য ৫২ কর্মকর্তাকে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত

