সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় ২ লাখ শ্রমিক পাঠানোর প্রক্রিয়া শুরু: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
আগামী সেপ্টেম্বর থেকে ছয় মাসের মধ্যে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় দুই লাখ শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এর মধ্যে ১০ হাজার শ্রমিক বিনা খরচে নেওয়া হবে বলেও জানান তিনি।
রবিবার (৩০ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম জানান, বাংলাদেশের বিভিন্ন খাতে মালয়েশিয়া প্রায় ২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে।
এ সময় রাজধানীর প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে না বলেও জানান তিনি। এ বিষয়ে দ্রুত একটি বিধিমালা প্রণয়ন করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, ঢাকায় চলাচলের জন্য দুই ও চার আসনের ই-রিকশাগুলো নিবন্ধনের আওতায় আনা হবে।
-স্বাধীন/এমএ
সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় ২ লাখ শ্রমিক পাঠানোর প্রক্রিয়া শুরু: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

