সরকার সবার বাকস্বাধীনতা ও মানবাধিকার নিশ্চিত করেছে: মাহদী আমিন

প্রকাশঃ Aug 17, 2026 - 13:25
সরকার সবার বাকস্বাধীনতা ও মানবাধিকার নিশ্চিত করেছে: মাহদী আমিন

দায়িত্ব গ্রহণের ১৮০ দিন অর্থাৎ ছয় মাসে বিএনপি সরকার সবার বাকস্বাধীনতা ও মানবাধিকার নিশ্চিত করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘শাপলা’ হলে বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সমতা ও নায্যতার ভিত্তিতে হবে কূটনীতিক সম্পর্ক এমন মন্তব্য করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘এই সরকার আসায় নতজানু পররাষ্ট্রনীতি বন্ধ হয়েছে।’

মাহদী আমিন বলেন, ‘বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য বিনিয়োগবান্ধব নীতিমালা নেয়া হয়েছে।’

ছয় মাসে সরকারের অগ্রগতি তুলে ধরে তিনি জানান, ২০০ ইলেকট্রনিক বাস আনা হচ্ছে।

প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, ‘রাজনৈতিক হয়রানিমুক্ত পুলিশ ও প্রশাসন গড়া হয়েছে।’

এসটিআর

সরকার সবার বাকস্বাধীনতা ও মানবাধিকার নিশ্চিত করেছে: মাহদী আমিন
লোগো
Aug 17, 2026

সরকার সবার বাকস্বাধীনতা ও মানবাধিকার নিশ্চিত করেছে: মাহদী আমিন

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta