রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাকিবুল গ্রেফতার
ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করা হয়েছে। এ মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় আদালত সূত্রে এ তথ্য জানা যায়।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওকে ঘিরে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়। ছড়িয়ে পড়া ওই অডিওতে সরকার, পুলিশসহ বিভিন্ন বাহিনী সম্পর্কে বক্তব্য শোনা যায়।
তবে অডিওটি নিজের নয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে বলে দাবি করেছিলেন রাকিবুল হাসান।
রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতারের পর তাকে আদালতে হাজির করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে কি না, তা নিয়ে সংবাদ লেখা পর্যন্ত বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
-স্বাধীন/এমএ
রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাকিবুল গ্রেফতার

