নরেন্দ্র মোদি বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান: ভারতীয় হাইকমিশনার
বাংলাদেশের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সুসম্পর্ক চান বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, ভারতের জনগণও দুই দেশের মধ্যে সুন্দর সম্পর্ক চায় এবং ভারতের প্রধানমন্ত্রীও একই প্রত্যাশা করেন।
সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এ সময় দীনেশ ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে তার ভালো লেগেছে। বৈঠকে অত্যন্ত আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে।
ভারতীয় হাইকমিশনার বলেন, গণতান্ত্রিক দেশে বিভিন্ন ইস্যু থাকবে, তবে এসব বিষয় আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব।
গত জুনে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই দীনেশ ত্রিবেদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ।
এর আগে রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার।
নরেন্দ্র মোদি বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান: ভারতীয় হাইকমিশনার

