রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ
বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর বঙ্গভবনে এটিই প্রধানমন্ত্রীর সঙ্গে তার প্রথম সৌজন্য সাক্ষাৎ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির প্রেস উইং বিষয়টি জানিয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে গত রোববার সকালে দেশে ফেরেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রেওয়াজ অনুযায়ী, বিদেশ সফর শেষে সফরের বিভিন্ন বিষয় রাষ্ট্রপ্রধানকে অবহিত করতে প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করার নিয়ম রয়েছে।
নিউইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন পর্যায়ে প্রায় ৩০টি গুরুত্বপূর্ণ বৈঠক, সভা ও কর্মসূচিতে অংশ নেন। এ সময় তিনি প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন।
সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী তার যুক্তরাষ্ট্র সফর ও জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণসহ বিভিন্ন বিষয় রাষ্ট্রপতিকে অবহিত করেন বলে জানা গেছে।
-স্বাধীন/এমএ
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

