রাষ্ট্রপতি নির্বাচন

সর্বাধিক ভোট যিনি পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেওয়া হবে: সিইসি

প্রকাশঃ Aug 20, 2026 - 16:27
সর্বাধিক ভোট যিনি পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেওয়া হবে: সিইসি

রাষ্ট্রপতি নির্বাচনে সর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম জাতীয় সংসদেই জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচনি কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনকক্ষে রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ শুরুর সময় তিনি এ কথা জানান।

সিইসি বলেন, ভোটগ্রহণ ও ভোট গণনার সময় সংসদ সদস্যরা উপস্থিত থাকতে পারবেন। একই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংসদ সদস্যদের সহযোগিতা কামনা করেন তিনি।

নির্বাচনি কর্মকর্তা হিসেবে দেওয়া বক্তব্যে এ এম এম নাসির উদ্দিন বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। এবারের নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোট দেওয়ার পদ্ধতি তুলে ধরে সিইসি বলেন, ব্যালটের মুড়িতে প্রার্থীদের নাম উল্লেখ থাকবে। সংসদ সদস্যরা পূর্ণ নাম লিখে স্বাক্ষর করে ব্যালট গ্রহণ করবেন। ব্যালট হাতে পাওয়ার পর তাতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম সঠিকভাবে রয়েছে কি না, তা যাচাই করে নিতে হবে।

ভোটগ্রহণ শেষ হলে ব্যালট গণনা করা হবে। এরপর যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম জাতীয় সংসদেই ঘোষণা করা হবে বলে জানান সিইসি।

-স্বাধীন/ এমএ

সর্বাধিক ভোট যিনি পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেওয়া হবে: সিইসি
লোগো
Aug 20, 2026

সর্বাধিক ভোট যিনি পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেওয়া হবে: সিইসি

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta