সাফে এক টিকিটে দুই ম্যাচ, নেই দক্ষিণ এশিয়ার রেফারি

প্রকাশঃ Oct 27, 2026 - 20:12
সাফে এক টিকিটে দুই ম্যাচ, নেই দক্ষিণ এশিয়ার রেফারি

আগামী নভেম্বরের ৫ তারিখ থেকে শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপ। শুরুর পর গ্রুপপর্বে একদিনে অনুষ্ঠিত হবে দুটি করে ম্যাচ। আর একটি টিকিট কিনলেই ম্যাচ দুটি দেখতে পারবেন ফুটবলপ্রেমীরা। আসন্ন এই টুর্নামেন্টে নেই কোনো দক্ষিণ এশিয়ার রেফারি।

বাংলাদেশের প্রেক্ষাপটে একটি টিকিটের দাম এক হাজার অনেক বেশি। বিশেষ করে যাতায়াত ও আনুষাঙ্গিক ব্যয় মিলিয়ে ফুটবলপ্রেমীদের অনেক ব্যয় হবে। এ নিয়ে সাফের সাধারণ সম্পাদকের ব্যাখ্যা, ‘এটা আসলে একটা দিনের পাস। এক দিনে দুটি করে ম্যাচ। গড়ে ম্যাচ প্রতি ৫০০ টাকা করে পড়ছে। গ্রুপ পর্যায়ে আমরা সর্বনিম্ন গ্যালারি টিকিট এক হাজার করেছি। সেমিফাইনালের টিকিটের মূল্য এখনও নির্ধারণ করা হয়নি।’

সাফের টিকিট ‘টিকিফাই’ প্ল্যাটফর্ম থেকে বিক্রি হবে। গত বছর বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট রাইটস পেয়েছিল টিকিফাই। সেবার তারা চাপ নিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিল। সেই টিকিফাই কীভাবে সাফের চাপ নেবে সেটাই দেখার বিষয়।

৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশিয়ার ফুটবলাররা এই টুর্নামেন্টের জন্য যেমনি মুখিয়ে থাকেন তেমনি রেফারিরাও। ২০১৩ সালে কাঠমান্ডু সাফের ফাইনাল করেছিলেন বাংলাদেশের সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান। ঢাকায় অনুষ্ঠিতব্য সাফে বাংলাদেশ তো নয়-ই দক্ষিণ এশিয়ার কোনো রেফারির রেফারিং করার সুযোগ থাকছে না।

সাফ এবার প্রথম বারের মতো ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি প্রযুক্তি ব্যবহার করছে। এজন্য দক্ষিণ এশিয়ার বাইরে থেকেই খেলা পরিচালনার জন্য রেফারি আনছে। আজ বিকেলে বাফুফে ভবনে সাফের সাধারণ সম্পাদক পুরুষত্তোম ক্যাটেল এই বিষয়টি নিশ্চিত করেছেন, ‘সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর থাকছে। এর আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পরীক্ষামূলক ব্যবহার হবে। এজন্য ভিএআর পরিচালনায় সক্ষম দক্ষিণ এশিয়ার বাইরের রেফারিদের আনা হচ্ছে।’

দুই সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে মাত্র তিন ম্যাচ। গ্রুপ পর্বে ছয়টি ম্যাচ রয়েছে। এই ছয় ম্যাচ দক্ষিণ এশিয়ার রেফারিরা পরিচালনা করতে পারতেন অনায়াসেই। এমনকি এএফসি রেফারি একাডেমী থাকা রেফারিরাও ভিএআর সম্পর্কে জ্ঞাত। এরপরও তাদের বিবেচনা না করার কারণ সম্পর্কে ক্যাটেল বলেন, ‘সেমিফাইনাল ও ফাইনালের জন্য দক্ষিণ এশিয়ার বাইরে রেফারি আনতেই হতো। দক্ষিণ এশিয়ার অন্য দেশ থেকে রেফারি এনে আবার তাদের পাঠিয়ে দক্ষিণ এশিয়ার বাইরের দেশ থেকে তিন ম্যাচের জন্য রেফারি আনা ব্যয়বহুল।’

গত কয়েক দিন ধরে আলোচনা ছিল ভারতের অংশগ্রহণ নিয়ে। আজ সাফের সাধারণ সম্পাদক ভারতের বিষয়ে বলেন,‌ ‘ভারত নির্ধারিত সূচি অনুযায়ী সাফে অংশগ্রহণ করবে। ইতোমধ্যে তারা তালিকা দিয়েছে। অ-২৩ নাকি জুনিয়র বা সিনিয়র, এটা আমরা জানি না। তারা ভারত জাতীয় দল নামেই খেলবে।’

সাফে এক টিকিটে দুই ম্যাচ, নেই দক্ষিণ এশিয়ার রেফারি
লোগো
Oct 27, 2026

সাফে এক টিকিটে দুই ম্যাচ, নেই দক্ষিণ এশিয়ার রেফারি

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta