আল-নাসরের মালিকানায় রোনালদোর অংশীদারিত্ব বাড়ার সম্ভাবনা

প্রকাশঃ Sep 16, 2026 - 17:34
আল-নাসরের মালিকানায় রোনালদোর অংশীদারিত্ব বাড়ার সম্ভাবনা

সৌদি ক্লাব আল-নাসরের জার্সিতে খেলছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার ক্লাবটির মালিকানায় নিজের অংশ আরও বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে পর্তুগিজ এই তারকার সামনে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা চললেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ক্রীড়া বিনিয়োগে পরিচিত ব্যবসায়ী কার্ডিনালও আল-নাসর নিয়ে আগ্রহ দেখাচ্ছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। ২০২২ সালে তার বিনিয়োগ প্রতিষ্ঠান ‘রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স’-এর মাধ্যমে এসি মিলানের মালিকানায় যুক্ত হওয়ার পর ইউরোপের বাইরে ফুটবল বিনিয়োগ বাড়ানোর দিকেও নজর দিয়েছেন তিনি।

আল-নাসরে রোনালদোর বর্তমান অংশীদারিত্ব প্রায় ৫ শতাংশ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নতুন বিনিয়োগের আলোচনা সফল হলে ক্লাবটির মালিকানায় তার অংশ আরও বাড়তে পারে।

২০২২ সালের শেষ দিকে আল-নাসরে যোগ দেওয়ার পর সৌদি ফুটবলে রোনালদোর প্রভাবও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তার উপস্থিতির কারণে ক্লাবটি আন্তর্জাতিক পর্যায়েও ব্যাপক আলোচনায় এসেছে।

পিআইএফের সঙ্গে সমঝোতাই এখন গুরুত্বপূর্ণ

আল-নাসর অধিগ্রহণের সম্ভাব্য চুক্তির মোট আর্থিক মূল্য এখনো প্রকাশ্যে আসেনি। তবে বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রস্তাবিত কনসোর্টিয়ামের পাঁচ সদস্যকে এ প্রক্রিয়ায় বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করতে হতে পারে।

চুক্তিটি এগিয়ে নিতে সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সঙ্গে শর্ত ও অন্যান্য বিষয় নিয়ে সমঝোতায় পৌঁছানো এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

খেলোয়াড়ের পাশাপাশি বিনিয়োগকারীও রোনালদো

ফুটবল মাঠের সাফল্যের পাশাপাশি ব্যবসা ও ক্লাব মালিকানাতেও নিজের অবস্থান শক্ত করছেন রোনালদো। চলতি বছরের ফেব্রুয়ারিতে স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব আলমেরিয়ার ২৫ শতাংশ শেয়ার কিনে মালিকানার অংশীদার হন তিনি।

আল-নাসরের সম্ভাব্য নতুন বিনিয়োগ বাস্তবায়িত হলে ফুটবল ক্লাবের মালিকানা ও বিনিয়োগে রোনালদোর সম্পৃক্ততা আরও বিস্তৃত হবে।


-স্বাধীন/এস

আল-নাসরের মালিকানায় রোনালদোর অংশীদারিত্ব বাড়ার সম্ভাবনা
লোগো
Sep 16, 2026

আল-নাসরের মালিকানায় রোনালদোর অংশীদারিত্ব বাড়ার সম্ভাবনা

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta