ইনফান্তিনোর পাশে আর্জেন্টিনা, ফিফা নিয়ে নিজেদের অবস্থান জানাল এএফএ

প্রকাশঃ Aug 7, 2026 - 12:44
ইনফান্তিনোর পাশে আর্জেন্টিনা, ফিফা নিয়ে নিজেদের অবস্থান জানাল এএফএ

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে যখন প্রশ্ন উঠেছে, তখন তার প্রতি সমর্থন জানিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

ইনফান্তিনোর নেতৃত্বের প্রশংসা করে তার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে আর্জেন্টিনা। গত এক দশকে ইনফান্তিনো ও তার ব্যবস্থাপনার কাজকে স্বীকৃতি দিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের সংগঠনটি। তাদের মতে, বর্তমান ব্যবস্থাপনার অধীনেই কাজ চালিয়ে যাওয়া বিশ্ব ফুটবলের জন্য এগিয়ে যাওয়ার পথ।

এক বিবৃতিতে এএফএ বলেছে, ইনফান্তিনোর নেতৃত্বে ফিফার শাসনব্যবস্থা ‘একটি সুস্পষ্ট, স্থিতিশীল ও স্বচ্ছ মডেলের ওপর ভিত্তি করে বিশ্বব্যাপী ফুটবলের উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক শক্তিকে কেন্দ্র করে গড়ে উঠেছে।’

বৃহস্পতিবার দেওয়া বিবৃতিতে এএফএ আরও জানায়, প্রশাসন একটি প্রকল্প প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। ফুটবল অঙ্গনে শুরু থেকেই যে প্রকল্পটি নিশ্চয়তার চেয়ে বেশি অনিশ্চয়তা তৈরি করেছিল, সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে সেটি প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানানো উচিত।

বিবৃতিতে আরও বলা হয়, ওই প্রক্রিয়ায় হওয়া ভুল স্বীকার এবং ফিফার ২১১টি সদস্য সংস্থার কাছে পাঠানো আন্তরিক বার্তায় ক্ষমা চাওয়ার বিষয়টিও বিশেষভাবে উল্লেখযোগ্য।

ফিফার নেতৃত্ব নিয়ে সাম্প্রতিক টানাপোড়েনের মধ্যেই আর্জেন্টিনার এই অবস্থান ইনফান্তিনোর প্রতি সমর্থনের গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।

-স্বাধীন দিগন্ত/ এমএ

ইনফান্তিনোর পাশে আর্জেন্টিনা, ফিফা নিয়ে নিজেদের অবস্থান জানাল এএফএ
লোগো
Aug 7, 2026

ইনফান্তিনোর পাশে আর্জেন্টিনা, ফিফা নিয়ে নিজেদের অবস্থান জানাল এএফএ

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta