মেসির অবসর নিয়ে যা বললেন এএফএ সভাপতি

প্রকাশঃ Aug 8, 2026 - 14:47
মেসির অবসর নিয়ে যা বললেন এএফএ সভাপতি

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া বলেছেন, লিওনেল মেসিকে এখনই অবসরের দিকে ঠেলে দেওয়া উচিত নয়। আর্জেন্টাইন একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

তাপিয়া বলেন, মেসির অবসরের সিদ্ধান্ত একান্তই তার ব্যক্তিগত বিষয়। তাই তাকে স্বস্তিতে থাকতে দিতে হবে। তিনি বলেন, ২০২২ সালেও তারা জানতেন না মেসি ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না। তখন মেসি জানিয়েছিলেন, তিনি এক ম্যাচ করে এগোতে চান।

এএফএ সভাপতি বলেন, ‘আমার মনে হয়, এবারের বিশ্বকাপে আমরা লিওর সেরা সংস্করণ না হলেও তার দারুণ একটি সংস্করণ দেখেছি।’

মেসিকে নিজের মতো করে থাকতে দেওয়ার আহ্বান জানিয়ে তাপিয়া বলেন, তাকে ফুটবল উপভোগ করতে দিতে হবে। এরপর তিনি নিজেই নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নেবেন।

জুনে ৩৯ বছর পূর্ণ করা মেসি এখনো অবসর নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি। এবারের বিশ্বকাপে তিনি ৮ গোলের পাশাপাশি ৪টি অ্যাসিস্ট করেছেন। ফাইনালে অতিরিক্ত সময়ে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা।

এই বিশ্বকাপেই জার্মানির সাবেক তারকা মিরোস্লাভ ক্লোজের ১৬ গোলের রেকর্ড ভেঙেছেন মেসি। তবে ২২ গোল করে তাকে ছাড়িয়ে গেছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে।

মেসির পারফরম্যান্সের প্রশংসা করে তাপিয়া বলেন, ‘লিওর দুর্দান্ত একটি বিশ্বকাপ গেছে। আমরা সেটি দারুণভাবে উপভোগ করেছি এবং আমাদের গর্বিত হওয়া উচিত। এই দলের পতাকাবাহী ছিল সে। বিশ্বকাপ বিশ্লেষণ করলে আমার কাছে মেসিই সেরা খেলোয়াড়। প্রতি ম্যাচেই সে নতুন কোনো রেকর্ড গড়ছিল।’

-স্বাধীন দিগন্ত/ এমএ

মেসির অবসর নিয়ে যা বললেন এএফএ সভাপতি
লোগো
Aug 8, 2026

মেসির অবসর নিয়ে যা বললেন এএফএ সভাপতি

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta