এমপির সঙ্গে প্রেম, এবার বিয়ের পিঁড়িতে ক্রিকেটার

প্রকাশঃ Sep 16, 2026 - 18:54
এমপির সঙ্গে প্রেম, এবার বিয়ের পিঁড়িতে ক্রিকেটার

ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিং ও সমাজবাদী পার্টির সংসদ সদস্য প্রিয়া সরোজের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এবার পরিণতি পেতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী ৪ ডিসেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানা গেছে।

বিয়ের আয়োজন হতে পারে লক্ষ্ণৌর একটি বিলাসবহুল হোটেলে। দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়স্বজনের পাশাপাশি ভারতীয় ক্রিকেট দলের কয়েকজন তারকাকেও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে। রাজনীতিকদেরও উপস্থিত থাকার কথা রয়েছে। এ ছাড়া কয়েকজন বিশেষ অতিথি অনুষ্ঠানে যোগ দিতে পারেন বলে জানা গেছে।

দীর্ঘদিনের সম্পর্কের পর গত বছরের ৮ জুন রিঙ্কু ও প্রিয়ার বাগদান সম্পন্ন হয়। প্রায় দেড় বছর পর এবার বিয়ের আনুষ্ঠানিকতার প্রস্তুতি নিচ্ছেন তারা।

রিঙ্কুর হবু স্ত্রী প্রিয়া সরোজের জন্ম বারাণসীতে। তার বাবা তুফানি সরোজও সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। সমাজবাদী পার্টির হয়ে তিনি টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে পরাজিত হন। বর্তমানে উত্তরপ্রদেশের কেরাকাটের বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

রাজনৈতিক পরিবারের সন্তান হলেও প্রিয়া দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে ছিলেন। নয়াদিল্লিতে স্কুলের পড়াশোনা শেষ করে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন তিনি। পরে অ্যামিটি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা করেন। এরপর কয়েক বছর সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে কাজও করেছেন।

রাজনীতিতে আসার আগে বিচারক হওয়ার ইচ্ছা ছিল প্রিয়ার। কোভিড-১৯ মহামারির সময় বিচারক নিয়োগ পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি। এমনকি লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টির প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার সময়ও পরীক্ষার প্রস্তুতি চলছিল।

শেষ পর্যন্ত ২০২৪ সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের মছলিশহর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে ৩৫ হাজারের বেশি ভোটে জয় পান প্রিয়া। নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে তিনি অন্যতম কনিষ্ঠ।

রিঙ্কু ও প্রিয়ার পরিচয় কীভাবে—তা নিয়েও রয়েছে আগ্রহ। জানা গেছে, এক ক্রিকেটারের মাধ্যমে দুজনের পরিচয় হয়। পরে ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় এবং দীর্ঘদিন সম্পর্কের পর বিয়ের সিদ্ধান্ত নেন তারা।

তবে সম্পর্ক থাকলেও পরিবারের সম্মতির জন্য অপেক্ষা করেছিলেন দুজন। শেষ পর্যন্ত দুই পরিবারই তাদের সম্পর্ক মেনে নেওয়ায় বিয়ের প্রস্তুতি শুরু হয়েছে। এখন অপেক্ষা শুধু চার হাত এক হওয়ার।

-স্বাধীন/এমএ

এমপির সঙ্গে প্রেম, এবার বিয়ের পিঁড়িতে ক্রিকেটার
লোগো
Sep 16, 2026

এমপির সঙ্গে প্রেম, এবার বিয়ের পিঁড়িতে ক্রিকেটার

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta