বাকেরগঞ্জে নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান, দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

প্রকাশঃ Aug 8, 2026 - 19:20
বাকেরগঞ্জে নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান, দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার দায়ে দুই ব্যবসায়ীকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার নিয়ামতি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার।

অভিযানে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল রাখার দায়ে ব্যবসায়ী লিটন সাহা ও অশোক দাসকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানকালে উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম এবং বাকেরগঞ্জ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র পাল বলেন, নিষিদ্ধ জালের ব্যবহার দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। দেশীয় মাছ ও জলজ সম্পদ রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

-স্বাধীন দিগন্ত/ এমএ

বাকেরগঞ্জে নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান, দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা
লোগো
Aug 8, 2026

বাকেরগঞ্জে নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান, দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta