মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: গণপূর্তমন্ত্রী

প্রকাশঃ Aug 8, 2026 - 21:21
মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: গণপূর্তমন্ত্রী

মন্ত্রী বলেন, বরুড়া উপজেলার ছোট-বড় প্রায় ৩০০টি রাস্তা বিভিন্ন প্রকল্পের আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বরুড়ায় কোনো কাঁচা রাস্তা থাকবে না—এমন লক্ষ্য নিয়ে কাজ চলছে।

তিনি আরও বলেন, এলাকার পূর্ব-পশ্চিম ও উত্তর-দক্ষিণ যোগাযোগব্যবস্থার উন্নয়নে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে।

শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন প্রসঙ্গে জাকারিয়া তাহের বলেন, বরুড়ায় একটি টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ এর দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। একই সঙ্গে ১০১ শয্যাবিশিষ্ট হাসপাতাল প্রতিষ্ঠাসহ স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে।

জনগণের ভোট ও দোয়ার মাধ্যমে দায়িত্ব পেয়েছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে জনগণের কাছে নিয়মিত জবাবদিহি করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। বরুড়ার সার্বিক উন্নয়নে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রফেসর ডা. মো. রুহুল আমিন, আব্দুল হক, মনীন্দ্র কিশোর মজুমদার ও নুরুল ইসলাম মিলন বক্তব্য দেন।

অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, মো. আব্দুস সামাদসহ সমিতির কার্যকরী পরিষদের সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত হয়। পরে বার্ষিক সাধারণ সভায় সমিতির বিভিন্ন কার্যক্রম, অর্জন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং এলাকার মানুষের কল্যাণে নেয়া বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এসটিআর

মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: গণপূর্তমন্ত্রী
লোগো
Aug 8, 2026

মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: গণপূর্তমন্ত্রী

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta