সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, সতর্কতা জারি

প্রকাশঃ Aug 12, 2026 - 12:53
সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, সতর্কতা জারি

দেশের সাত জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

-স্বাধীন দিগন্ত/ এমএ

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, সতর্কতা জারি
লোগো
Aug 12, 2026

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, সতর্কতা জারি

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta