কুমিল্লা-সিলেটে ঝড়বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

প্রকাশঃ Oct 2, 2026 - 10:43
কুমিল্লা-সিলেটে ঝড়বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

দুপুর ১টার মধ্যে দেশের দুই অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ৫টায় আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানায়।

পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সময় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

-স্বাধীন/এস

কুমিল্লা-সিলেটে ঝড়বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
লোগো
Oct 2, 2026

কুমিল্লা-সিলেটে ঝড়বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta