৫ দিনেই আয় ১৪৪ কোটি: ‘আওয়ারাপান ২’ দিয়ে বক্স অফিসে রাজত্ব ইমরান হাশমির

প্রকাশঃ Aug 19, 2026 - 13:58
৫ দিনেই আয় ১৪৪ কোটি: ‘আওয়ারাপান ২’ দিয়ে বক্স অফিসে রাজত্ব ইমরান হাশমির

বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি তার ক্যারিয়ারে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছেন। তার অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘আওয়ারাপান ২’ মাত্র ৫ দিনেই ভারতের অভ্যন্তরীণ বাজারে ১০০ কোটি টাকার (নেট) গণ্ডি পার করেছে। এর মাধ্যমে ইমরান হাশমি একক নায়ক হিসেবে প্রথমবার ১০০ কোটির ক্লাবে প্রবেশ করলেন। 

বলিউডের বাণিজ্য বিশ্লেষক সংস্থা স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, সিনেমাটি বিশ্বজুড়ে ইতোমত্যেই ১৪৪ কোটি টাকারও বেশি ব্যবসা করে ফেলেছে।

একনজরে ৫ দিনের বক্স অফিস আয় 

মঙ্গলবার (৫ম দিন) সিনেমাটি ১১,০৬০টি শো থেকে ভারতে ৯.৭৫ কোটি টাকা আয় করে। এতে করে ৫ দিনে ভারতে ছবিটির মোট নেট সংগ্রহ দাঁড়ায় ১০০ কোটি ৭৫ লাখ টাকা (গ্রস ১২০ কোটি ৩৩ লাখ টাকা)। এছাড়া বিদেশে ২ কোটি ৩৮ লাখ টাকা আয় নিয়ে আন্তর্জাতিক বাজারে ছবিটির মোট আয় পৌঁছেছে ২৩ কোটি ৮০ লাখ টাকায়। সব মিলিয়ে ৫ দিনে বিশ্বজুড়ে ‘আওয়ারাপান ২’-এর আয় দাঁড়াল ১৪৪ কোটি ১৩ লাখ টাকা।

দিনভিত্তিক ভারতীয় বক্স অফিস সংকলন (নেট) 

শুক্রবার (১ম দিন): ২২.০০ কোটি টাকা

শনিবার (২য় দিন): ৩৩ কোটি ৭৫ লাখ টাকা

রবিবার (৩য় দিন): ২৬.০০ কোটি টাকা

সোমবার (৪র্থ দিন): ৯ কোটি ২৫ লাখ টাকা

মঙ্গলবার (৫ম দিন): ৯ কোটি ৭৫ লাখ টাকা 

ভারতের স্বাধীনতা দিবসের উৎসব কেন্দ্রিক বড় প্রতিযোগিতায় অন্য সব বড় সিনেমাকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করে নেয় ‘আওয়ারাপান ২’। উৎসবের মূল দিনে এটি আয় করে ৪০ কোটি ৫০ লাখ টাকা। অপরদিকে তামিল ভাষার ‘বিশ্বনাথ অ্যান্ড সন্স’ আয় করে ২৬ কোটি, ‘বাটোয়ারা ১৯৪৭’ ১৬ কোটি ২০ লাখ, ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ১২ কোটি এবং ডিসি মুভি মাত্র ৬ কোটি ৩০ লাখ টাকা তুলে নেয়।

নিজের আগের সব হিটের রেকর্ড ভাঙলেন ইমরান

২০০৭ সালের মূল ‘আওয়ারাপান’ সিনেমাটি তার পুরো থিয়েটার লাইফটাইমে আয় করেছিল ৭ কোটি ৭৫ লাখ টাকা। কিন্তু সিক্যুয়েলটি প্রথম দিনেই সেই আয়কে ছাড়িয়ে যায়। মুক্তির প্রথম উইকএন্ডের মধ্যেই ইমরান হাশমির অতীত সফল ছবি যেমন— হক (২০ কোটি), রাজ ২ (২৫.৫০ কোটি), এক থি ডায়েন (২৬ কোটি) এবং জান্নাত (৩০ কোটি)-এর আয়কে গুঁড়িয়ে দিয়েছে ছবিটি। 

সূত্র: এনডিটিভি মুভিজ 

এসটিআর

৫ দিনেই আয় ১৪৪ কোটি: ‘আওয়ারাপান ২’ দিয়ে বক্স অফিসে রাজত্ব ইমরান হাশমির
লোগো
Aug 19, 2026

৫ দিনেই আয় ১৪৪ কোটি: ‘আওয়ারাপান ২’ দিয়ে বক্স অফিসে রাজত্ব ইমরান হাশমির

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta