এমন ভুল না করলেও পারতাম: অতীত নিয়ে শাকিব খান

প্রকাশঃ Aug 8, 2026 - 22:25
এমন ভুল না করলেও পারতাম: অতীত নিয়ে শাকিব খান

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে আলোচনার শেষ নেই। বিশেষ করে তার ব্যক্তিগত জীবন সবসময়ই থেকে কৌতুহলের কেন্দ্রবিন্দুতে। কিছুদিন আগে এক টেলিভিশন সাক্ষাৎকারে নিজের অতীতে থাকা এক 'অপূর্ণ প্রেম'-এর গল্প শোনান নায়ক। এবার জানালেন, অতীতে ব্যক্তিগত জীবনে অনেক কিছুই ঘটেছে; যা নাকি ছিল তার 'ভুল'।  

একই টেলিভিশন সেটে ফের দেখা মিলল শাকিব খানকে। সেখানে তার দুই যুগের দীর্ঘ ক্যারিয়ারের নানা অভিজ্ঞতা ও ব্যক্তিজীবনের টানাপোড়েন এবং চলচ্চিত্র শিল্প নিয়ে খোলামেলা কথা বলেছেন। আলাপচারিতার একপর্যায়ে অতীতের ভুলগুলো নিয়ে আক্ষেপ প্রকাশ করলেও সেই ভুলগুলো আদতে কি, তা অবশ্য স্পষ্ট করেননি মেগাস্টার।’

জীবনে কোনো ভুল করেছেন কি না? উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে শাকিব খান অকপটে স্বীকার করেন, তিনি জীবনে অনেক ভুল করেছেন। তার কথায়, ‘অনেক ভুল করেছি। অনেক সময় মনে হয়, এমন ভুল না করলেও পারতাম। অনেক কথা আমি বলার আগেই মানুষ জেনে যায়। আমার বলা পর্যন্ত আর অপেক্ষা করতে হয় না। যতটুকু বলার বলছি, অনেক সময় পেছন ফিরে তাকালে আফসোস লাগে।’

ভুলগুলো কেন হয়েছে?  প্রশ্নের জবাবে শাকিব খান বলেন, ‘ওই যে- কপাল। সেই ভুলগুলো না হলে ব্যাপারটা এখন হয়তো আরও স্মুথ হতে পারতো। আসলে ভুল আমাদের প্রত্যেক মানুষেরই হয়।’

শাকিব খান আরও বলেন, ‘নিভৃতে যখন নিজের সাথে বসি, তখন এই হিসাব-নিকাশগুলো আমাকে পীড়া দেয়। কিন্তু কি আর করব, অনেক কিছু চাইলেও তো চেঞ্জ করা সম্ভব না, হাতে নেই আমাদের। কিন্তু যখন জেনে যাই এটা ভুল, তখন আর জেনে শুনে সেটা আর করা যায় না আর সম্ভাবনা নেই।’

ইঙ্গিতে সঞ্চালক শাকিব খানের দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীকে নিয়েও জিজ্ঞাসা করেন। শাকিব খানের স্পষ্ট উত্তর, ‘তারা দুজন আমার লাইফের পার্ট। তবে আমি কিছু বলতে চাই না তাদের নিয়ে। আমি বিষয়গুলো নিজের মধ্যেই রাখি।’ 

সঞ্চালক যখন বললেন, ‘তাদেরকে সতর্ক করা হয় কি না, জবাবে শাকিব খান বলেন, তাদের সঙ্গে দেখা হলে মাঝে মাঝে বলি।’

সামাজিক মাধ্যমের অতিরঞ্জিত খবর প্রসঙ্গে তিনি জানান, আজকাল কোনো ঘটনা ঘটার আগেই তা দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক সময় আজব সব ঘটনার সঙ্গে তার নাম জড়িয়ে দেওয়া হয়, যার সঙ্গে বাস্তবে তার কোনো সম্পর্কই নেই। এসব অতিরঞ্জিত প্রচারের কারণেই তিনি এখন অনেকটা অন্তর্মুখী হয়ে গেছেন।

এদিকে আসন্ন সিনেমা ‘সোলজার’ নিয়ে বেশ আশাবাদী ঢাকাই সিনেমার এই শীর্ষ নায়ক। চলতি বছরের অক্টোবরের দিকে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে। এর মধ্যেই এই নায়ক জানালেন, জীবনের বাকি সময়টুকু আনন্দ ও হাসিখুশির মধ্য দিয়ে কাটাতে চান তিনি।

এসটিআর

এমন ভুল না করলেও পারতাম: অতীত নিয়ে শাকিব খান
লোগো
Aug 8, 2026

এমন ভুল না করলেও পারতাম: অতীত নিয়ে শাকিব খান

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta