‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়ছেন পাভেল? ছড়িয়েছে গুঞ্জন
জনপ্রিয় নাট্যধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে অভিনেতা সাইদুর রহমান পাভেল বাদ পড়ছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
এর আগে পাভেলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে নেটিজেনদের মধ্যে নানা আলোচনা-সমালোচনা দেখা দেয়। এর পরপরই ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন অভিনয়শিল্পীদের তালিকায় পাভেলের নাম না থাকায় তাকে ধারাবাহিক থেকে বাদ দেওয়ার গুঞ্জন আরও জোরালো হয়।
নতুন তালিকায় নেই পাভেলের নাম
বৃহস্পতিবার পরিচালক কাজল আরেফিন অমি তার ফেসবুক অ্যাকাউন্টে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর অভিনয়শিল্পীদের একটি তালিকা প্রকাশ করেন। সেখানে ধারাবাহিকটির নিয়মিত ও পরিচিত বেশ কয়েকজন অভিনয়শিল্পীর নাম থাকলেও সাইদুর রহমান পাভেলের নাম দেখা যায়নি।
এর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাভেলকে ধারাবাহিক থেকে বাদ দেওয়া হয়েছে কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়।
তবে পাভেলকে সত্যিই ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে এখনো নির্মাতা কাজল আরেফিন অমি কিংবা অভিনেতার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ফলে আপাতত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরটিকে গুঞ্জন হিসেবেই দেখা হচ্ছে।
দর্শকদের কৌতূহল
দীর্ঘদিন ধরে দর্শকদের কাছে জনপ্রিয় ‘ব্যাচেলর পয়েন্ট’। ধারাবাহিকটির বিভিন্ন চরিত্র ও অভিনয়শিল্পীদের ঘিরে দর্শকদের আগ্রহও বরাবরই বেশি। তাই নতুন তালিকায় পাভেলের নাম না থাকায় স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে কৌতূহল।
এখন দেখার বিষয়, ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন পর্বগুলোতে পাভেলকে দেখা যাবে কি না। নির্মাতা কিংবা অভিনেতার পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলেই বিষয়টি নিয়ে চলমান গুঞ্জনের অবসান হবে।
-স্বাধীন/এস
‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়ছেন পাভেল? ছড়িয়েছে গুঞ্জন

