কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে: শামা ওবায়েদ

প্রকাশঃ Aug 19, 2026 - 17:28
কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে: শামা ওবায়েদ

কলকাতার নিউমার্কেট এলাকায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি নাগরিকদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, নিহতদের পরিবার চাইলে মরদেহ দেশে আনার সব খরচ সরকার বহন করবে।

শামা ওবায়েদ ইসলাম জানান, কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিকের মরদেহ শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত মোট নয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক বলে স্থানীয় পুলিশ পরিচয় নিশ্চিত করেছে।

নিহত বাংলাদেশিদের মধ্যে রয়েছেন সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমীন এবং তাদের ছেলে শর্ণশিষ দত্ত। এ ছাড়া দেবাশীষ দত্তের শ্বশুর আকরাম আলীও অগ্নিকাণ্ডে মারা গেছেন। নিহত অপর বাংলাদেশি আহমেদ বাবু। তার বাড়ি ঢাকার সাভারের আমিনবাজারের বেগুনবাড়ি এলাকায়।

দুর্ঘটনার পর কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের পক্ষ থেকে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি অগ্নিকাণ্ডে আহত ছয় বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

-স্বাধীন/ এমএ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে: শামা ওবায়েদ
লোগো
Aug 19, 2026

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে: শামা ওবায়েদ

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta