শাহজালাল বিমানবন্দরে ফ্লাইটে ৯ কেজি স্বর্ণের বার উদ্ধার

প্রকাশঃ Sep 3, 2026 - 21:28
শাহজালাল বিমানবন্দরে ফ্লাইটে ৯ কেজি স্বর্ণের বার উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট তল্লাশি করে প্রায় ৯ কেজি ওজনের ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস।

বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে মালিকবিহীন অবস্থায় এসব স্বর্ণের বার জব্দ করা হয়।

ঢাকা কাস্টমস হাউসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাত সোয়া ৯টার দিকে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করা ফ্লাই দুবাইয়ের এফজেড-৫২৩ ফ্লাইটে স্বর্ণ চোরাচালানের তথ্য পান কাস্টমস কর্মকর্তারা। খবর পেয়ে তারা বিমানে তল্লাশি চালান। এ সময় বিমানটি যাত্রীশূন্য অবস্থায় পাওয়া যায়।

তল্লাশির একপর্যায়ে ১৯-এ নম্বর আসনের নিচে কালো স্কচটেপে মোড়ানো একটি প্যাকেট দেখতে পান কর্মকর্তারা। পরে প্যাকেটটি কাস্টমস হলে নিয়ে খুললে সেখান থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রতিটি বারের ওজন ১১৬ দশমিক ৬৪ গ্রাম। উদ্ধার হওয়া স্বর্ণের মোট বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা বলে জানিয়েছে কাস্টমস।

এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

-স্বাধীন/এমএ

শাহজালাল বিমানবন্দরে ফ্লাইটে ৯ কেজি স্বর্ণের বার উদ্ধার
লোগো
Sep 3, 2026

শাহজালাল বিমানবন্দরে ফ্লাইটে ৯ কেজি স্বর্ণের বার উদ্ধার

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta