আলোচিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

প্রকাশঃ Aug 20, 2026 - 15:47
আলোচিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

জামালপুরের মাদারগঞ্জে ২০১৬ সালের বহুল আলোচিত মহর আলী ও তার ভাতিজা স্বপন মিয়া হত্যা মামলায় ৭ আসামিকে মৃত্যুদণ্ড এবং ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১টার দিকে জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোহাম্মদ নেজাম উদ্দিন দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে এ রায় ঘোষণা করেন।

মামলার সূত্রে জানা যায়, ২০১৬ সালে মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার বাড়ি দেখিয়ে দেওয়ার অভিযোগ তুলে মহর আলী ও তার ভাতিজা স্বপন মিয়াকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। পরে তাদের নৃশংসভাবে হত্যা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়।

দীর্ঘ প্রায় ১০ বছর ধরে তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও বিচারিক কার্যক্রম শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

মামলার সাজাপ্রাপ্ত আসামি ও বাদীপক্ষ উভয়েই জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের বাসিন্দা। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত সাজাপ্রাপ্ত আসামিদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

-স্বাধীন/ এমএ

আলোচিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড
লোগো
Aug 20, 2026

আলোচিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta