নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা

প্রকাশঃ Aug 21, 2026 - 20:50
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

শুক্রবার (২১ আগস্ট) পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলাদেশের মানুষের সেবায় মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ তাঁর নতুন দায়িত্বে সাফল্য বয়ে আনবে বলে তিনি আশাবাদী।

দ্রৌপদী মুর্মু উল্লেখ করেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন এবং পারস্পরিক বন্ধুত্বের ভিত্তির ওপর গড়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে জ্বালানি, প্রযুক্তি, যোগাযোগ, যুব উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও বিস্তৃত হয়েছে।

দুই দেশের অংশীদারিত্বকে আরও জোরদার করতে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির সঙ্গে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন ভারতের রাষ্ট্রপতি। একই সঙ্গে তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও সুখ কামনা করেন এবং বাংলাদেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

-স্বাধীন/ এমএ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
লোগো
Aug 21, 2026

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta