এবার সিএমপির ৫ থানায় ওসি রদবদল
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর স্বাক্ষরিত এক চিঠিতে এ বদলির আদেশ দেওয়া হয়।
আদেশ অনুযায়ী, নগর পুলিশের বিশেষ শাখা (সিটিএসবি) পরিদর্শক আবদুর রহিমকে খুলশী থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। খুলশী থানার বর্তমান ওসি মোজাম্মেল হককে পাঁচলাইশ থানায় এবং পাঁচলাইশ থানার ওসি জাহেদুল ইসলামকে সিটিএসবিতে বদলি করা হয়েছে।
এ ছাড়া পুলিশ পরিদর্শক নুর আহমদকে কর্ণফুলী থানার ওসি, ইখতিয়ার উদ্দিনকে বায়েজীদ বোস্তামী থানার ওসি, জয়নাল আবেদীন মন্ডলকে হালিশহর থানার ওসি এবং একরাম উল্লাহকে সদরঘাট থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
আদেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন কর্মস্থলে যোগদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এসটিআর
এবার সিএমপির ৫ থানায় ওসি রদবদল

