ঢাকায় বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস, মেঘলা থাকতে পারে আকাশ

প্রকাশঃ Sep 14, 2026 - 13:31
ঢাকায় বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস, মেঘলা থাকতে পারে আকাশ

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আগামী ছয় ঘণ্টায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় হালকা বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

সোমবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। আগের দিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়ার এমন পরিস্থিতিতে নগরবাসীকে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার এবং বের হলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


-স্বাধীন/এস

ঢাকায় বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস, মেঘলা থাকতে পারে আকাশ
লোগো
Sep 14, 2026

ঢাকায় বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস, মেঘলা থাকতে পারে আকাশ

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta