স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

প্রকাশঃ Sep 13, 2026 - 14:22
স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ নিয়ে নির্বাচনে অংশগ্রহণে আগ্রহীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলির সাক্ষাৎ শেষে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা জানান প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই। তাই যারা নির্বাচনে অংশ নিতে চান, তাদের এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি।

এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন কি না—এ বিষয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট আইন, শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা এবং অন্যান্য বিষয় পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। প্রয়োজন হলে এ বিষয়ে আইনগত মতামত বা ব্যাখ্যার জন্য নির্বাচন কমিশন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে বিষয়টি পাঠাতে পারে। সেক্ষেত্রে আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যাখ্যা দেওয়া হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা ও অযোগ্যতা নির্ধারণের এখতিয়ার নির্বাচন কমিশনের। এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার বিষয়টি নিয়ে জামায়াত সরকারের ওপর কোনো দায় চাপানোর সুযোগ নেই। সংসদে সংশ্লিষ্ট বিল পাসের সময় তারাও উপস্থিত ছিল।

বৈঠকে বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের সঙ্গে সুইজারল্যান্ডের সম্পর্ক আরও জোরদার করার আগ্রহের কথাও জানানো হয়।

সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি বলেন, বৈঠকে স্থানীয় উন্নয়ন, জলবায়ু পরিবর্তন এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

-স্বাধীন/এমএ

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী
লোগো
Sep 13, 2026

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta