হাম পরিস্থিতি উদ্বেগজনক, এক দিনে আরও ৭ প্রাণহানি

প্রকাশঃ Sep 10, 2026 - 16:52
হাম পরিস্থিতি উদ্বেগজনক, এক দিনে আরও ৭ প্রাণহানি

দেশে হামের পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটে। এর ফলে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০৯ জনে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছেন ১০০ জন। উপসর্গ ও নিশ্চিত হাম—দুই হিসাব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৯।

সর্বশেষ হিসাব অনুযায়ী, গত এক দিনে নতুন করে ১ হাজার ১৬৫ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত উপসর্গযুক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৭৪৫।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৯ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। মার্চের মাঝামাঝি সময় থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৯ হাজার ৯৩৩ জনের হাম শনাক্ত হয়েছে।

হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৫০৫ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪২ হাজার ৮৮৮ জন।

নতুন করে নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে উপসর্গ নিয়ে মারা যাওয়া সাতজনের মধ্যে তিনজন ঢাকা বিভাগের বাসিন্দা। এছাড়া সিলেট, রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের এই পরিসংখ্যানে মৃত বা আক্রান্তদের বয়সভিত্তিক বিভাজন উল্লেখ করা হয়নি। বিশেষজ্ঞদের মতে, যেকোনো বয়সের মানুষ হাম আক্রান্ত হতে পারেন, তবে শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকি তুলনামূলক বেশি। প্রাদুর্ভাব চলাকালে হামের উপসর্গ নিয়ে হওয়া মৃত্যুগুলো পৃথক হিসাব হিসেবে নথিভুক্ত করা হচ্ছে।

-স্বাধীন দিগাস্ত/এস

হাম পরিস্থিতি উদ্বেগজনক, এক দিনে আরও ৭ প্রাণহানি
লোগো
Sep 10, 2026

হাম পরিস্থিতি উদ্বেগজনক, এক দিনে আরও ৭ প্রাণহানি

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta