বিমানে যাত্রীর ল্যাপটপ বিস্ফোরণে, অতঃপর...

প্রকাশঃ Aug 24, 2026 - 03:03
বিমানে যাত্রীর ল্যাপটপ বিস্ফোরণে, অতঃপর...

যুক্তরাষ্ট্রের আমেরিকান এয়ারলাইনসের একটি ফ্লাইট মাঝ আকাশে থাকা অবস্থায় এক যাত্রীর ল্যাপটপে আগুন ধরে যায়। এ ঘটনায় পাঁচ যাত্রী আহত হয়েছেন। পরে নিরাপদেই বিমানটি গন্তব্যে অবতরণ করে।

শনিবার (২২ আগস্ট) আটলান্টা থেকে ডালাসের উদ্দেশে ছেড়ে যাওয়া ফ্লাইটটিতে এ ঘটনা ঘটে। খবর এক্সপ্রেসের।

ফ্লাইটের পাইলট জানান, বিমানটি মাঝ আকাশে থাকা অবস্থায় এক যাত্রীর ল্যাপটপে হঠাৎ আগুন ধরে যায়। বিষয়টি বুঝতে পেরে ফ্লাইটের ক্রু ও অ্যাটেন্ডেন্টরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় পাঁচ যাত্রী আহত হন।

ঘটনার পরও বিমানটি নিরাপদে ডালাস বিমানবন্দরে অবতরণ করে। সেখানে আহতদের মধ্যে একজনকে হাসপাতালে পাঠানো হয়। অন্যদের আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে।

বিমানের ভেতরে আগুন লাগার পরও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে নিরাপদে ফ্লাইট অবতরণ করায় পাইলট, কো-পাইলট এবং ক্রু-অ্যাটেন্ডেন্টদের ধন্যবাদ জানিয়েছে আমেরিকান এয়ারলাইনস।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, ল্যাপটপে ব্যবহৃত লিথিয়াম ব্যাটারি বিভিন্ন কারণে অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে যেতে পারে। এ ধরনের ব্যাটারি ক্ষতিগ্রস্ত হলে বা ত্রুটিপূর্ণ অবস্থায় থাকলেও আগুন লাগার ঝুঁকি তৈরি হতে পারে।

এসটিআর

বিমানে যাত্রীর ল্যাপটপ বিস্ফোরণে, অতঃপর...
লোগো
Aug 24, 2026

বিমানে যাত্রীর ল্যাপটপ বিস্ফোরণে, অতঃপর...

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta