রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত

প্রকাশঃ Aug 25, 2026 - 18:30
রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাওয়ার কথা ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তবে আগামী ৩০ ও ৩১ আগস্টের নির্ধারিত সফরটি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মো. রফিকুল হক বিষয়টি নিশ্চিত করেন।

জেলা প্রশাসক জানান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ৩০ ও ৩১ আগস্ট ঠাকুরগাঁও সফরের কথা ছিল। অনিবার্য কারণে সফরটি স্থগিত করা হয়েছে। তবে আগামী এক-দুই দিনের মধ্যে নতুন সফরসূচি নির্ধারণ হতে পারে।

এর আগে সোমবার রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল শাখা থেকে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের কাছে পাঠানো চিঠিতে দুই দিনের সফরের বিষয়টি জানানো হয়। সফর উপলক্ষে প্রশাসনিক প্রস্তুতি, আবাসন ও যানবাহনের ব্যবস্থা করতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছিল।

মঙ্গলবার সফর স্থগিতের ঘোষণা আসায় রাষ্ট্রপতির প্রথম জেলা সফর আপাতত হচ্ছে না। তবে নতুন সূচি নির্ধারণ হলে পরবর্তী সময়ে তিনি ঠাকুরগাঁও সফর করবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসন।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে তার প্রথম সফর ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। সফরকে সামনে রেখে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হচ্ছিল নানা প্রস্তুতি।

-স্বাধীন/ এমএ

রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত
লোগো
Aug 25, 2026

রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta