হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

প্রকাশঃ Aug 31, 2026 - 19:40
হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থসংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় এ আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।

ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন, সে জন্য বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক (মানিলন্ডারিং) মো. সাইফুর রহমান।

আবেদনে বলা হয়, ফয়সাল করিম মাসুদ এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার বড় অঙ্কের লেনদেনের অভিযোগ বর্তমানে অনুসন্ধান করছে দুদক।

দুদকের পক্ষ থেকে আরও বলা হয়, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অনুসন্ধান চলমান অবস্থায় অভিযুক্তরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন। এ কারণে অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ বর্তমানে ভারতের কারাগারে আটক রয়েছেন।

গত ৮ মার্চ ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ ও স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) বনগাঁ সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি ভারতেই আটক আছেন।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত অভিযোগের বিষয়টি বিবেচনায় নিয়ে ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেন।

-স্বাধীন/এমএ

হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
লোগো
Aug 31, 2026

হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta