২০২৭ সালের বিশ্ব ইজতেমা হবে দুই পর্বে, তারিখ নির্ধারণ
আগামী বছরের বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব ২০২৭ সালের ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে বিশ্ব ইজতেমার আয়োজন সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী টঙ্গীর ইজতেমা ময়দানে দুই পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম পর্ব হবে ৮, ৯ ও ১০ জানুয়ারি। এরপর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি।
তিনি আরও জানান, বিশ্ব ইজতেমাকে ঘিরে মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, যাতায়াত ব্যবস্থা এবং অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করবে।
উল্লেখ্য, টঙ্গীর তুরাগ নদীর তীরে প্রতিবছর অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায় দেশ-বিদেশের বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। সাধারণত তাবলিগ জামাতের দুই পক্ষের ব্যবস্থাপনায় ইজতেমা দুই পর্বে আয়োজন করা হয়ে থাকে।
-স্বাধীন/এমএ
২০২৭ সালের বিশ্ব ইজতেমা হবে দুই পর্বে, তারিখ নির্ধারণ

