ধর্মীয় আচার-অনুষ্ঠানে বাধা বা মাস্তানির সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী

প্রকাশঃ Sep 4, 2026 - 16:24
ধর্মীয় আচার-অনুষ্ঠানে বাধা বা মাস্তানির সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী

ধর্ম পালন ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে কোনো ধরনের বাধা বা মাস্তানির সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডে কেউ জড়িত থাকার তথ্য পাওয়া গেলে সঙ্গে সঙ্গে তাকে আইনের আওতায় আনা হবে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঝিনাইদহের শৈলকুপার মঠবাড়ি মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন। ধর্ম পালনের এই সুন্দর পরিবেশ বজায় রাখতে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে।

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, প্রায় পাঁচ হাজার বছর আগে অশুভ ও অপশক্তির বিনাশের জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। দেশের যেকোনো অপশক্তির বিরুদ্ধে সরকার যখন কাজ করবে, তখন সনাতন ধর্মাবলম্বীরা সরকারের পাশে থাকবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

মো. আসাদুজ্জামান বলেন, শ্রীকৃষ্ণের জন্মতিথিতে সনাতন ধর্মাবলম্বীদের আনন্দ-উৎসব, ভক্তি-শ্রদ্ধা এবং ধর্মের প্রতি আস্থা ও বিশ্বাসের সঙ্গে সংহতি জানাতেই তিনি অনুষ্ঠানে এসেছেন। সরকার সব ধর্মের মানুষের পাশে রয়েছে বলেও জানান তিনি।

পরে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত র‍্যালিতে অংশ নেন আইনমন্ত্রী।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমানসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

-স্বাধীন/এমএ

ধর্মীয় আচার-অনুষ্ঠানে বাধা বা মাস্তানির সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী
লোগো
Sep 4, 2026

ধর্মীয় আচার-অনুষ্ঠানে বাধা বা মাস্তানির সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta