এ অবস্থা চলতে থাকলে গৃহযুদ্ধ আসন্ন

প্রকাশঃ Sep 8, 2026 - 14:03
এ অবস্থা চলতে থাকলে গৃহযুদ্ধ আসন্ন

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তার ঘটনায় দেশের শোবিজ অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দেশের বাইরে গিয়েও নারী ও শিল্পীদের ওপর হামলা এবং দেশের চলমান সামাজিক অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী জাকিয়া বারী মম।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে বাঁধনকে হেনস্তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ক্ষোভ ও নিন্দা জানান মম। পরে আরেকটি পোস্টে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমের ওই পোস্টে মম লেখেন, ‘কিছুই ঠিক হচ্ছে না! এই কর্মকাণ্ডগুলোর কোনোটাই ভালো হচ্ছে না!’ এরপর দেশের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তিনি যৌন হয়রানি, নির্যাতন, খুন, সন্ত্রাস, রাহাজানি, শিশু নিখোঁজ, ধর্ষণ, বেকারত্ব, নারীর প্রতি অসম্মান, মতপ্রকাশের স্বাধীনতায় বাধা এবং ধর্মের নামে রাজনীতির মতো বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

এ ছাড়া মাজার উচ্ছেদ, নাচ-গান, শিল্প-সাহিত্য ও নৌকাবাইচ নিষেধ এবং সাধারণ মানুষের আবেগকে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগও তাঁর পোস্টে উঠে আসে। বিদ্যুৎ বিল ও নাগরিক নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন এই অভিনেত্রী।

দেশের বর্তমান পরিস্থিতির ধারাবাহিকতা নিয়ে আশঙ্কা প্রকাশ করে মম লেখেন, ‘আরও এমন যতসব অযাচিত ঘটনা—যার কোনোটাই দেশ এবং আমাদের জন্য ভালো নয়। আমরা সাধারণ মানুষ প্রতারিত হয়েছি এবং হচ্ছি, আর এই অবস্থা চলতে থাকলে গৃহযুদ্ধ আসন্ন।’

পোস্টের শেষে নিজের রাজনৈতিক অবস্থানও স্পষ্ট করেন মম। তিনি লেখেন, ‘আমি কোনো রাজনৈতিক দল করি না, আমার একটাই দল বাংলাদেশ। এ দেশটা সুস্থ থাকুক, সেটাই চাই।’

ভেনিসে আজমেরী হক বাঁধনকে হেনস্তার ঘটনায় এরই মধ্যে দেশের বিনোদন অঙ্গনের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।


-স্বাধীন দিগাস্ত/ এস

এ অবস্থা চলতে থাকলে গৃহযুদ্ধ আসন্ন
লোগো
Sep 8, 2026

এ অবস্থা চলতে থাকলে গৃহযুদ্ধ আসন্ন

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta