শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসছে ঈদে

প্রকাশঃ Oct 1, 2026 - 18:57
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসছে ঈদে

গত কয়েক বছরে শাকিব খানকে পর্দায় মূলত অ্যাকশন তারকা হিসেবেই দেখা গেছে। ‘তুফান’ থেকে শুরু করে ‘তাণ্ডব’, ‘বরবাদ’ কিংবা ‘প্রিন্স’—সবখানেই ছিল তার দাপুটে উপস্থিতি। কোরবানির ঈদে ‘রকস্টার’ দিয়ে গায়ক চরিত্রেও দর্শকদের মুগ্ধ করেছেন এই অভিনেতা।

এবার পুরোদস্তুর প্রেমের গল্পে ফিরছেন শাকিব খান। তার নতুন সিনেমার নাম ‘মহব্বত’। সিনেমাটি নির্মাণ করছেন হিমেল আশরাফ, যিনি প্রেমের গল্প নির্মাণে ইতোমধ্যে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন।

এর আগে হিমেল আশরাফের পরিচালনায় ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন শাকিব খান। এরপর ‘রাজকুমার’-এও এই নির্মাতা-অভিনেতা জুটির সাফল্য অব্যাহত থাকে।

দুই বছরেরও বেশি সময় পর আবারও হিমেল আশরাফের সিনেমায় ফিরছেন শাকিব। যদিও তাদের একসঙ্গে কাজ করার খবর আগেই জানা গিয়েছিল, এবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো সিনেমাটির নাম।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় ‘মহব্বত’-এর টাইটেল এনাউন্সমেন্টের জন্য একটি পোস্টার প্রকাশ করেন হিমেল আশরাফ। পোস্টারে দেখা যায়, কালো ওভারকোট পরা এক যুবক হেঁটে যাচ্ছেন। তার হাত ধরে আছেন এক তরুণী। পোস্টারের ওপরে লাল অক্ষরে লেখা ‘মহব্বত’।

সিনেমাটির নায়ক হিসেবে শাকিব খানের নাম জানা গেলেও নায়িকা কে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

সিনেমাটির ঘোষণা দিয়ে নির্মাতা হিমেল আশরাফ লিখেছেন, “কখনো কখনো ভালোবাসার জন্য মূল্য চোকাতে হয়; কখনো এটি প্রতিজ্ঞা আর কখনো এক লড়াই। ‘মহব্বত’, এক নতুন গল্পের নতুন যাত্রার শুরু।”

সিনেমাটির নাম ঘোষণার পাশাপাশি জানানো হয়েছে মুক্তির সময়ও। আগামী বছরের কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মহব্বত’।

‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এর মতো ‘মহব্বত’ সিনেমাটিও প্রযোজনা করছেন আরশাদ আদনান। ফলে শাকিব খান, হিমেল আশরাফ ও আরশাদ আদনানের ত্রয়ী আবারও নতুন গল্প নিয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছে।

এখন অপেক্ষা শুধু ‘মহব্বত’-এর নায়িকা কে এবং সিনেমাটিতে শাকিব খানকে কোন রূপে দেখা যাবে—তা জানার।

-স্বাধীন/এস

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসছে ঈদে
লোগো
Oct 1, 2026

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসছে ঈদে

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta