বৃষ্টির প্রভাবে বাজারে বাড়ল সবজির দাম

প্রকাশঃ Sep 11, 2026 - 11:50
বৃষ্টির প্রভাবে বাজারে বাড়ল সবজির দাম

কয়েক দিনের টানা বৃষ্টির প্রভাবে রাজধানীর বাজারে আবারও বেড়েছে বিভিন্ন সবজির দাম। বাজারে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে গোল বেগুন ও গাজর। উভয়টির প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। অন্যদিকে সবচেয়ে কম দামে মিলছে পেঁপে, প্রতি কেজি ৩০ টাকা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৮০ টাকা, বরবটি ১২০ টাকা, ঝিঙা, ধুন্দুল ও চিচিঙ্গা ৮০ টাকা, গোল বেগুন ১৪০ টাকা এবং লম্বা বেগুন ১০০ টাকা দরে। এ ছাড়া করলা ও শসা প্রতি কেজি ৮০ টাকা, টমেটো ১০০ টাকা এবং গাজর ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এদিকে প্রতি কেজি কচু ও মিষ্টি কুমড়া ৬০ টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকা, ঢ্যাঁড়স ৬০ টাকা এবং পেঁপে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা এবং প্রতি হালি কাঁচা কলার দাম ৪০ টাকা।

সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর মালিবাগ বাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী জাহিদুর রহমান বলেন, গত সপ্তাহের তুলনায় সবজির দাম বেড়েছে। বাজারে এসে প্রায় সব ধরনের সবজিই বাড়তি দামে বিক্রি হতে দেখেছেন তিনি।

রামপুরা বাজারের সবজি বিক্রেতা তোফাজ্জাল হোসেন বলেন, কয়েক দিনের বৃষ্টির কারণে বাজারে সবজির সরবরাহ কিছুটা কমেছে। পাইকারি বাজার থেকেও আগের তুলনায় বেশি দামে সবজি কিনতে হচ্ছে। ফলে খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে।

তিনি বলেন, বর্তমানে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে বেগুন, প্রতি কেজি ১৪০ টাকা। আর সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে পেঁপে, প্রতি কেজি ৩০ টাকা। বৃষ্টি থেমে সরবরাহ স্বাভাবিক হলে সবজির দামও কমে আসতে পারে বলে জানান তিনি।

-স্বাধীন দিগাস্ত/এস

বৃষ্টির প্রভাবে বাজারে বাড়ল সবজির দাম
লোগো
Sep 11, 2026

বৃষ্টির প্রভাবে বাজারে বাড়ল সবজির দাম

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta