স্বর্ণের দাম ভরিতে বাড়ল ১,৬৯১ টাকা

প্রকাশঃ Sep 24, 2026 - 10:42
স্বর্ণের দাম ভরিতে বাড়ল ১,৬৯১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা বাড়ানো হয়েছে। এতে ভালো মানের ২২ ক্যারেটের হলমার্ক করা স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে নতুন দাম নির্ধারণ করা হয়। ওই দিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দেশের বাজারে এই দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।

বাজুস জানিয়েছে, তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বাড়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

বিভিন্ন ক্যারেটের স্বর্ণের নতুন দাম

নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি বা ১১ দশমিক ৬৬৪ গ্রাম স্বর্ণের দাম হলো—

২২ ক্যারেট: ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা

২১ ক্যারেট: ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা

১৮ ক্যারেট: ১ লাখ ৯২ হাজার ৩৯৭ টাকা

সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা

এর আগে সর্বশেষ ১২ সেপ্টেম্বর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

অলংকারে মজুরি ও ভ্যাট

বাজুস জানিয়েছে, অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। তবে স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

পুরোনো অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে ১২ শতাংশ এবং পুরোনো অলংকার পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে।

এ ক্ষেত্রে এক্সচেঞ্জ ও পারচেজের জন্য আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ থাকবে না।

পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুস নির্ধারিত এই বিক্রয়মূল্য কার্যকর থাকবে।

-স্বাধীন/এস

স্বর্ণের দাম ভরিতে বাড়ল ১,৬৯১ টাকা
লোগো
Sep 24, 2026

স্বর্ণের দাম ভরিতে বাড়ল ১,৬৯১ টাকা

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta