তরুণ সমাজ চাইলে দেশকে পরিবর্তন করা সম্ভব: প্রধানমন্ত্রী

প্রকাশঃ Sep 12, 2026 - 13:14
তরুণ সমাজ চাইলে দেশকে পরিবর্তন করা সম্ভব: প্রধানমন্ত্রী

তরুণ সমাজ চাইলে দেশকে বড় ধরনের পরিবর্তনের দিকে নিয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, তরুণদের শক্তি ও উদ্যোগের মাধ্যমে পরিবর্তন সম্ভব, ২০২৪ সালের ৫ আগস্ট তারা এর প্রমাণ বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, পরিবর্তনের সূচনা তরুণ সমাজ থেকেই হয়েছে। আগামী তিন মাস ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, হয়তো শতভাগ সফলতা অর্জন সম্ভব হবে না, তবে সম্মিলিত প্রচেষ্টায় ৮০ শতাংশ পর্যন্ত সমস্যা সমাধান করা সম্ভব।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে স্কাউটের সংখ্যা প্রায় ২৩ লাখ এবং ডিএনসিসির সদস্য রয়েছেন প্রায় ২২ হাজার। পাশাপাশি দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় চার কোটি। এত বিপুলসংখ্যক মানুষ যদি দেশকে পুনর্গঠনের কাজে এগিয়ে আসে, তাহলে কোনো বাধাই তাদের থামিয়ে রাখতে পারবে না।

তিনি আরও বলেন, প্রতি সপ্তাহে মাত্র এক ঘণ্টা সময় দিয়ে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা কর্মস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নিলে দ্রুত দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব। এজন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

-স্বাধীন/এমএ

তরুণ সমাজ চাইলে দেশকে পরিবর্তন করা সম্ভব: প্রধানমন্ত্রী
লোগো
Sep 12, 2026

তরুণ সমাজ চাইলে দেশকে পরিবর্তন করা সম্ভব: প্রধানমন্ত্রী

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta