সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটির সুযোগ

প্রকাশঃ Sep 15, 2026 - 15:08
সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটির সুযোগ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০২৬ সালে সরকারি চাকরিজীবীদের জন্য থাকছে দুই দিনের সরকারি ছুটি। এর মধ্যে ২০ অক্টোবর, মঙ্গলবার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর, বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজার সরকারি ছুটি শুরু হবে ২০ অক্টোবর থেকে। এরপর ২২ অক্টোবর, বৃহস্পতিবার একদিনের ছুটি নিতে পারলে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

অর্থাৎ ২০ অক্টোবর মঙ্গলবার থেকে ২৪ অক্টোবর শনিবার পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি কাটানোর সুযোগ তৈরি হবে।

সরকারি ছুটির পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুর্গাপূজা উপলক্ষে আরও দুই দিনের ঐচ্ছিক ছুটির ব্যবস্থা রাখা হয়েছে। নির্ধারিত নিয়ম ও কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে তারা এই অতিরিক্ত ছুটি নিতে পারবেন।

এ বছর ১০ অক্টোবর, শনিবার মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ১৬ অক্টোবর, শুক্রবার মহাষষ্ঠী, ১৮ অক্টোবর, রবিবার মহাসপ্তমী, ১৯ অক্টোবর, সোমবার মহাষ্টমী, ২০ অক্টোবর, মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর, বুধবার বিজয়া দশমী পালিত হবে।

অর্থাৎ মহালয়ার মাধ্যমে ১০ অক্টোবর দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হলেও সরকারি ছুটি শুরু হবে ২০ অক্টোবর থেকে। আর ২২ অক্টোবর একদিনের ছুটি নিতে পারলে পূজার সরকারি ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের অবকাশ কাটানোর সুযোগ পাবেন সরকারি চাকরিজীবীরা।

-স্বাধীন/এমএ

সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটির সুযোগ
লোগো
Sep 15, 2026

সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটির সুযোগ

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta