ঠাকুরগাঁও-১ উপনির্বাচন

বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মির্জা ফখরুলের ছোট ভাই

প্রকাশঃ Sep 15, 2026 - 15:25
বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মির্জা ফখরুলের ছোট ভাই

শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

মির্জা ফয়সাল আমিনের পক্ষে দলীয় মনোনয়ন ফরম নেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী। তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও দলের সংগঠক হিসেবে মির্জা ফয়সাল আমিন তৃণমূলের নেতাকর্মীদের আস্থাভাজন। দল তাকে চূড়ান্ত মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটে জয়ী হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন পয়গাম আলী।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্য মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিতরণ করা হবে। আগ্রহী প্রার্থীরা আগামীকাল বুধবারের মধ্যে সংগৃহীত ফরম জমা দিতে পারবেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, এ আসনে বিএনপির আরও কয়েকজন স্থানীয় জ্যেষ্ঠ নেতা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারেন।

উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলা বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন মির্জা ফয়সাল আমিন। তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই।

-স্বাধীন/এমএ

বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মির্জা ফখরুলের ছোট ভাই
লোগো
Sep 15, 2026

বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মির্জা ফখরুলের ছোট ভাই

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta