নেছারাবাদে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৪

প্রকাশঃ Sep 15, 2026 - 20:50
নেছারাবাদে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৪

পিরোজপুরের নেছারাবাদে পুলিশের বিশেষ অভিযানে ৮৫ পিস ইয়াবা ও ৪০ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলার ৯ নম্বর সুটিয়াকাঠি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে মো. হামিমের কাছ থেকে ৫০ পিস, ওয়াসিকের কাছ থেকে ১৫ পিস এবং মো. সজিবের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় অপর একজনের কাছ থেকে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হচ্ছে।

তিনি আরও জানান, সোমবার সন্ধ্যার পর অভিযান চালিয়ে মোট ৮৫ পিস ইয়াবা ও ৪০ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

-স্বাধীন/এমএ

নেছারাবাদে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৪
লোগো
Sep 15, 2026

নেছারাবাদে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৪

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta