ভাসমান পেয়ারা হাট ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশঃ Aug 9, 2026 - 14:36
ভাসমান পেয়ারা হাট ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

মুহিদুল ইসলাম, পিরোজপুর: বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঝালকাঠির ভীমরুলি গ্রামের ভাসমান পেয়ারা হাট পরিদর্শন করেছেন। এর আগে তিনি বরিশালের ঐতিহ্যবাহী বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

রোববার (৯ আগস্ট) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে ব্রেন্ট ক্রিস্টেনসেনের বরিশাল ও ঝালকাঠি ভ্রমণের বিভিন্ন ছবি পোস্ট করা হয়।

ছবিগুলোর ক্যাপশনে বলা হয়েছে, ভীমরুলি ভাসমান বাজারে নৌকায় ঘুরে আর পেয়ারা স্বাদ নিয়ে চমৎকার সময় কাটিয়েছেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।

এর আগে আরেক ক্যাপশনে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, ‘নৌকা দিয়ে মনোরম জলপথের দেশ পরিদর্শন। বরিশালে এসে দারুণ লাগছে!’

ভীমরুলির ভাসমান পেয়ারা বাজার পরিদর্শনে গিয়ে তিনি ছোট একটি নৌকায় চড়ে ভাসমান পেয়ারা বাজার ঘুরে ঘুরে দেখেন।

পরে একটি ট্রলারে করে সফরসঙ্গীদের নিয়ে পেয়ারা বাগানে যান। এ সময় তিনি পেয়ারা চাষি ও বাগান মালিকের সঙ্গে কথা বলেন। ঘণ্টাখানেক ভীমরুলি এলাকায় থেকে বহর নিয়ে বরিশালে ফিরে যান।

এর আগে গতকাল শনিবার রাতে দুই দিনের সফরে বরিশালে যান আমেরিকার রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

প্রথমেই তিনি বরিশাল সার্কিট হাউসে যান। তাঁর দুই দিনের সফরের মধ্যে অন্য কর্মসূচিগুলো হলো—বরিশালের মিয়া বাড়ির মসজিদ এবং নগরীর সকাল-সন্ধ্যা মিষ্টান্ন ভাণ্ডার পরিদর্শন। আজ দুপুরে বরিশালের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। পরে অক্সফোর্ড মিশন চার্চ এবং গৌরনদী ক্যাথলিক চার্চ পরিদর্শন করার কথা রয়েছে। সবশেষে ঢাকা যাওয়ার সময় পদ্মা ব্রিজ সার্ভিস এরিয়া পরিদর্শন করবেন তিনি।

ভাসমান পেয়ারা হাট ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত
লোগো
Aug 9, 2026

ভাসমান পেয়ারা হাট ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta