টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা

প্রকাশঃ Sep 20, 2026 - 11:49
টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা

এশিয়ান গেমসের সেমিফাইনালে আজ বাংলাদেশের মুখোমুখি হয়েছে ভারত। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। আর ইনিংসের শুরুতেই বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন ভারতীয় তারকা ব্যাটার স্মৃতি মান্ধানা।

নারী টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার রেকর্ড এখন মান্ধানার দখলে। কোরোগি স্পোর্টস পার্কে ম্যাচের তৃতীয় ওভারে ৮ রান করার মাধ্যমে নিউজিল্যান্ডের সুজি বেটসকে পেছনে ফেলে নতুন এই মাইলফলক স্পর্শ করেন ভারতের সহ-অধিনায়ক।

এটি ছিল মান্ধানার ক্যারিয়ারের ১৭৮তম টি-টোয়েন্টি ম্যাচ। মাত্র ১৭১ ইনিংসে এই রেকর্ড গড়েছেন ৩০ বছর বয়সী এই ব্যাটার। এর আগে ১৭৮ ইনিংসে ৪৭৫৮ রান নিয়ে শীর্ষে ছিলেন সুজি বেটস।

টি-টোয়েন্টিতে পঞ্চাশোর্ধ্ব ইনিংসের সংখ্যাতেও সবার ওপরে রয়েছেন মান্ধানা। এই ফরম্যাটে তার নামের পাশে রয়েছে দুটি সেঞ্চুরি ও ৩৬টি হাফ সেঞ্চুরি।

ভারতের হয়ে নারী টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডও মান্ধানার দখলে। একশ ছক্কার মাইলফলক থেকে তিনি এখন মাত্র দুই ছক্কা দূরে রয়েছেন।

আন্তর্জাতিক ক্রিকেটেও শীর্ষে মান্ধানা

চলতি মাসের শুরুতেই নারী ক্রিকেটে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে ওঠেন মান্ধানা। দুবাইয়ে এশিয়া কাপ ২০২৬ চলাকালে ভারতের সাবেক অধিনায়ক মিতালি রাজকে পেছনে ফেলেন তিনি।

ক্যারিয়ারের ৩০৩তম আন্তর্জাতিক ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেন মান্ধানা। মিতালি রাজের ১০ হাজার ৮৬৮ রানের রেকর্ড পেছনে ফেলে এবার টি-টোয়েন্টিতেও বিশ্বরেকর্ড নিজের করে নিলেন তিনি।

নারী টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক

স্মৃতি মান্ধানা (ভারত): ১৭১ ইনিংসে ৪৭৫৯ রান, সর্বোচ্চ ১২৪, গড় ৩০.৬৫

সুজি বেটস (নিউজিল্যান্ড): ১৭৮ ইনিংসে ৪৭৫৮ রান

হরমনপ্রীত কৌর (ভারত): ১৮৬ ইনিংসে ৪২৮৭ রান

চামারি আতাপাত্তু (শ্রীলঙ্কা): ১৬৯ ইনিংসে ৪২৮২ রান

সোফি ডিভাইন (নিউজিল্যান্ড): ১৫৪ ইনিংসে ৩৮১৭ রান

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করতে নেমেই স্মৃতি মান্ধানার এই রেকর্ড তাই ম্যাচের শুরুতেই যোগ করেছে বাড়তি মাত্রা।


-স্বাধীন/এস

টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা
লোগো
Sep 20, 2026

টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা

লোগো
বিস্তারিত কমেন্টে
shadhindiganta.com
/ Shadhin Diganta